ঢাবি'তে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ২২ মার্চ ২০১৬, ১৬:৪৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার ঢাবি'র ইংরেজি বিভাগ এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আরসি মজুমদার আর্টস মিলনায়তনে 'ম্যাটারিয়াল ডিজাইন' শীর্ষক দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
বৃটিশ কাউন্সিলের আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ পরিচালিত 'ইন্টারন্যাশনাল স্ট্যাটিজিক পার্টনারশিপ ইন এডুকেশন এন্ড রিসার্চ' প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হয়।
 
ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের 'ইংলিশ রাইটিং সার্ভিস' প্রকল্পের টিম লিডার অধ্যাপক তাহমিনা আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
 
এতে অন্যান্যের মধ্যে ইংরেজি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. রুবিনা খান ও যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক ডায়ান স্লাউটি বক্তৃতা করেন।