ক্ষমা চাইলেন আফগানিস্তানে নবনিযুক্ত মার্কিন কমান্ডার

আপডেট : ২২ মার্চ ২০১৬, ১৮:৪৫
আফগানিস্তানের কুন্দুজে হাসপাতালে ‘ভুলবশত’ বোমা হামলার বিষয়ে ক্ষমা চাইলেন দেশটিতে নিযুক্ত নতুন মার্কিন ও ন্যাটো কমান্ডার জেনারেল জন নিকলসন।  মঙ্গলবার কিনি দেশটির উত্তরাঞ্চলের শহর পরিদর্শন শেষে ক্ষমা চান।
 
গত বছরে ওই হাসপাতালে মার্কিন বিমান হামলার বিষয়টিকে ভয়ঙ্কর ভুল বলে অভিহিত করেন তিনি। সফরে তার সঙ্গী ছিলেন তার স্ত্রী ও দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাসুম স্ট্যানকেজাই।
 
এই হামলায় আগেও কয়েকজন মার্কিন সেনা কর্মকর্তা ভুলের কথা বলেছিলেন। ওই বিষয়ে কয়েকদিনের মধ্যেই পূর্ণ প্রতিবেদন প্রকাশ হবে। তবে আফগান কর্মকর্তাদের দাবি, ২৮ সেপ্টেম্বরের ওই হামলায় হাসপাতালকে ঘাটি হিসেবে ব্যবহার করছিল তালেবানরা।