আরব আমিরাতে আলম গ্রুপের ক্রেতাদের জন্য বিশেষ সার্ভিস

আপডেট : ২২ মার্চ ২০১৬, ১৯:০৩
সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি মালিকাধীন সব চেয়ে বড় প্রতিষ্ঠান 'আলম গ্রুপ' গ্রাহকদের স্বার্থ বিবেচনা করে আবুধাবি ইলেকতারা শাখায় এ সেভ (A Save) ক্লাব সার্ভিস চালু করেছে। এ সেভ ক্লাবের সদস্যরা নির্দিষ্ট ফরম পূরণ করে গোপন নং সম্বলিত একটি কার্ড পাবেন। এ কার্ডটি  পরিবারের ৩ জন সদস্য ব্যবহার করতে পারবে আমিরাতের আলম গ্রুপের ২৪ টির অধিক শাখায় যেকোন কেনাকাটা করার সময়।
 
তারা দশ দিরহামের কেনাকাটা  করে তার কার্ডে এক পয়েন্ট যোগ করতে পারবেন বা ১০ দিরহামের কেনাকাটায় কার্ডে ১ পয়েন্ট যোগ  হবে।এভাবে ২ হাজার ৫০০ দিরহামের কেনাকেটা করলে বা ২৫০ পয়েন্ট যোগ হলে ২৫ দিরহামে একটি ফ্রি গিফট ভাউচার দেয়া হবে ঐ কাস্টমারকে। ওই ভাউচারের মাধ্যমে সে যেকোন মালামাল নিতে পারবেন তাদের মার্কেট থেকে।
 
আবুধাবির ইলেকতারার আলম সুপার মার্কেটে গতকাল ২১/৩/২০১৬ কেক কেটে এই সেবা চালু করেন কোম্পানির মার্কেটিং ম্যানেজার কাজী জাহেদ পারভেজ। এ সময়ে আইটি ম্যানেজার কাজী শহিদুল ইসলাম, সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ রাশেদুল আলমসহ কোম্পানির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য চলতি বছরের জানুয়ারি মাসে আলম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মোচ্ছাফ্ফার আল-আরব হাইফার মার্কেটে এই সেবা প্রথম চালু করা হয়।