টুঙ্গিপাড়ায় ৫ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচিত

আপডেট : ২২ মার্চ ২০১৬, ২১:৪১
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৫টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীতরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
 
ডুমুরিয়া ইউনিয়নে কবির আলম তালুকদার (আওয়ামী লীগ  ) ও গোপালপুর ইউনিয়নে সুষেন সেন (আওয়ামী লীগ ) বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
 
এছাড়া বর্ণি ইউনিয়নে মো. শফিকুল ইসলাম (আওয়ামী লীগ ), কুশলি ইউনিয়নে  মো. খালিদ হোসেন (আওয়ামী লীগ) ও পাটগাতি ইউনিয়নে  মিলন মোল্লা (আওয়ামী লীগ) আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন অফিসার মো. খোরশেদ আলম এ তথ্য জানিয়েছেন।