সাতক্ষীরার এসপি ও ৩ ওসিকে তলব

আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৩:৩১
 
ইউনিয়ন পরিষদ (ইসি) নির্বাচনে দায়িত্ব অবহেলার অভিযোগে সাতক্ষীরার পুলিশ সুপার ও কলারোয়া, শ্যামনগর ও তালা থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তাকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার সকালে কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। 
 
নির্বাচন কমিশনার মোহম্মদ শাহনেওয়াজ ইত্তেফাককে এই তথ্য জানান। 
 
উল্লেখ্য, সাতক্ষীরার ১৪টি ভোট কেন্দ্রে ভোট শুরু হওয়ার আগের রাতেই ব্যালটে সিল মারা হয়। পরবর্তীতে নির্বাচন কমিশন ঐ কেন্দ্রগুলোর ভোট গ্রহণ স্থগিত করে।