শারীরিক অসুস্থতার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেননি বাংলাদেশের নিয়মিত ওপেনার তামিম ইকবাল। সংশয় ছিল, ভারত ম্যাচ নিয়েও। কিন্তু শেষ পর্যন্ত সকল সংশয় দূর করে মাঠে নামছেন তিনি। নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে থাকছেন তিনি।
টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়, শারীরিক দুর্বলতা থাকলেও ভারতের বিপক্ষে মাঠে থাকছেন তিনি। ম্যাচ শুরুর আগেই অবশ্য পূর্ন নিশ্চয়তা দেয়া যাচ্ছে না বলেও জানানো হয়।
উল্লেখ্য, এশিয়া কাপে খুব একটা সফল না হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকে দারুণ ফর্মে আছেন বাংলাদেশের হার্ড হিটার ওপেনার তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি হিসেবে ওমানের বিপক্ষে করেছে টি-টোয়েন্টি সেঞ্চুরি। হল্যান্ড, আয়ারল্যান্ড, ওমান ও পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ২৭৫ রান। তাই তামিমের ফিরে আসার খবর নিশ্চিতভাবেই মাশরাফির জন্য বড় স্বস্তির কারণ হবে।
