মাগুরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৫:৫৫
 
মাগুরার ইছাখাদা নতুন বাজারে সড়ক দুর্ঘটনায় খলিলুর রহমান ( ৫০) নিহত হয়েছেন। বুধবার সকালে মাগুরা-ঝিনাইদহ সড়কের এ ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান   ঝিনাইদহ সদর উপজেলার বাজিতপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
 
পুলিশ সুত্রে জানা যায়, মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা সদর উপজেলার ইছাখাদায় একটি পিকআপ তাকে চাপা দিলে তিনি আহত হন। মাগুরা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।    
 
পিকআপটি আটক হলেও চালক পালিয়ে গেছেন বলে পুলিশ জানায়।