ঘুরে দাঁড়াবে বাংলাদেশ : মুশফিক

আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৭:১২
ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে পরাজয় ভুলে খুব শিগগিরই বাংলাদেশ ঘুরে দাড়াবে বলে মন্তব্য করলেন দলের উইকেট কিপার ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয় না পেলেও প্রতিপক্ষের সামনে শক্ত প্রতিপক্ষ বাংলাদেশ। কখনও ব্যাট হাতে, কখনও বল হাতে জ্বলে উঠছে টাইগাররা।
 
তবে দলের এমন সব ধারাবাহিকতায় ছন্দপতন হয়েছে কয়েকজন খেলোয়াড়ের। তাদের মধ্যে অন্যতম মুশফিকুর রহিম। ব্যাট হাতে  বাংলাদেশের অনেক ম্যাচে সাফল্য এনে দিলেও এবারের বিশ্বকাপে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি তিনি। তারপরও পরবর্তী ম্যাচগুলোতে স্বরুপে ফেরার প্রত্যয় তার। এক ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশ দলের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন এই টাইগার ব্যাটসম্যান।
 
স্ট্যাটাসে তিনি লিখেছেন, দলকে যারা দিনের পর দিন সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ। এখন হয়তো সময়টা ভালো যাচ্ছেনা … কিন্তু বাংলাদেশ আবার নিজের রুপে ফিরে আসবেই। চলো বাংলাদেশ! দোয়া করবেন আজকের ম্যাচের জন্য।