তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেতা বিজয়কান্ত পিপলস ওয়েলফেয়ার ফ্রন্ট (পিডব্লিউএফ) নামে একটি জোট থেকে মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মুখ্যমন্ত্রীর পদের জন্য ভোটের ময়দানে নামার সিদ্ধান্ত হয়েছে বুধবার।
বিজয়কান্ত ২০০৫ সালে ডিএমডিকে নামে একটি রাজনৈতিক দল গঠন করে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেন। ২০০৬ সালের নির্বাচনে তিনি বিদ্যাচালাম আসন থেকে জয়লাভ করেন যা পিএমকে দুর্গ নামে পরিচিত। এম কারুনানিধি’র ডিএমকে এবং এবং বিজেপে উভয়েই তাকে দলে টানতে চেয়েছিল।
৬৩ বছর বয়স্ক বিজয়কান্ত (ক্যাপ্টেন নামে পরিচিত) বলেছেন, তিনি এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার নতুন এ জোটের পক্ষ থেকে তার নামের ঘোষণা আসে। এ জোটে আরো রয়েছে সিপিএম, সিপিআই এবং আঞ্চলিক ভিসেকে দল।
বিজয়কান্ত এ নিয়ে বৈঠকের পর বলেন, ডিএমডিকে ২৩৪ আসনের মধ্যে ১২৪টি আসনে লড়বেন। আর বাকি ১১০টি আসনে পিডব্লিউএফ’র সঙ্গে শেয়ার করা হবে। ২০১১ সালের বিধান সভা নির্বাচনে তিনি মুখ্যমন্ত্রী জয়ললিতার সহযোগী হিসেবে অংশগ্রহণ করেন। তার দল সে সময়ে ২৯টি আসনে জয় লাভ করে। উল্লেখ্য রাজ্যটিতে আগামী ১৬ মে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ১৯ মে ফল ঘোষণা করা হবে। সূত্র: এনডিটিভি
