বাংলাদেশের ৪৬তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে গতকাল ২৩ মার্চ দুপুর ১২টায় টরন্টোস্থ অন্টারিও সংসদ ভবনে উড়লো বাংলাদেশের পতাকা। যা অন্টারিও সংসদে সৃষ্টি করলো এক বিরল ইতিহাস।
বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন অন্টারিও পার্লামেন্টের স্পিকার ডেভ লিভাক, এমপি আরথোর পট্টস, এমপি সিলভিয়া জনসহ বেশ কয়েকজন এমপি এবং প্রবাসের সম্মানিত ব্যক্তিবর্গ।
এ সময় প্রবাসী বাঙালিদের চোখে আনন্দ আর আবেগের অশ্রু ঝরছিলো।
