রংপুরের মাহিগঞ্জ তাজহাট এলাকায় ট্রাক চালক ও সহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে তাজহাট ভিআইপি শাহাদত হিমাগারের সামনে দাঁড়ানো একটি ট্রাকের মধ্যে দুটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকের চালকের আসনের নিচে হাত-পা বাঁধা অবস্থায় লাশ দুটি উদ্ধার করে। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশ দুটি ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
