ইউল্যাবে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী

আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৭:০৪
স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। বুধবার (২৩ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডির নিজস্ব ক্যাম্পাসে এই প্রদর্শনী হয়।
 
ইউল্যাবের উপাচার্য প্রফেসর ইমরান রহমান এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউল্যাবের উপ-উপাচার্য ডক্টর এইচ. এম. জহিরুল হক, প্রফেসর এমিরেট্স অধ্যাপক রফিকুল ইসলাম এবং ইউল্যাবের রেজিস্ট্রার লে ক (অব.) মো ফয়জুল ইসলাম। অধ্যাপক রফিকুল ইসলাম তার বক্তব্যে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই পড়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সম্পর্কে জানার প্রতি গুরুত্ব আরোপ করেন।  IMG0
 
দিনটি উপলক্ষে বিকালে ইউল্যাব অডিটোরিয়ামে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
   
সবশেষে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমানের সমাপনী বক্তব্যের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপনের প্রথম পর্বের সমাপ্ত ঘোষণা করা হয়।IMG1
 
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইউল্যাব সংস্কৃতি সংসদের সদস্যদের অংশগ্রহণে মুক্তযুদ্ধ ভিত্তিক গান ও নৃত্য  উপভোগ করেন সবাই। 
বিভিন্ন বিভাগের ছাত্র ছাত্রী, শিক্ষক, কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।