রাজধানীর মিরপুর ১৪ নম্বরের বউবাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে বেলা ১১টার দিকে কাফরুল বউবাজারের টিনসেড মার্কেটে আগুন লাগে।