বৃহস্পতিবার টরন্টোতে একজন বিচারক সাবেক সিবিসি রেডিও হোস্ট জিয়ান ঘিউমেশিকে যৌন হয়রানির অভিযোগ থেকে খালাস করে দেন। বিচারক উইলিয়াম হোরকিন্স’এর সিদ্ধান্তের রারের বিরুদ্ধে পুরাতন সিটি হল বিচারালয়ের সামনে একজন নগ্নবক্ষা তীব্র প্রতিবাদ করেন।
ওই রমণীর বুকে-পিঠে ‘ধর্ষণ-সংস্কৃতি’র বিরুদ্ধে লেখা পোস্টার ছিল। তখন দ্রুত বিক্ষোভকারীকে আদালতের বাইরে পুলিশ আটক করে।
