অনিন্দ্য'র ২৫ মার্চ ১৯৭১

আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১৮:১৮
দেশে প্রথমবারের মতো লিটল ম্যাগাজিন ‘অনিদ্য’ ২৫ মার্চ ১৯৭১, কালো রাতকে অবলম্বন করে বেশ ক’বছর থেকেই বিশেষ সংখ্যা প্রকাশ করে আসছে। এবারও ২৫ মাচের রাত উপলক্ষ করে বিশেষ সংখ্যা প্রকাশ করেছে অনিন্দ্য। এবারের সংখ্যায় কালো রাত নিয়ে গল্প, কবিতা, চিত্রকলা রয়েছে।
 
উল্লেখ্য, এ সংখ্যায় (চৈত্র ১৪২২) অনিন্দ্য ২৫ মার্চ ১৯৭১- কে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করার জোর দাবি জানিয়েছে। এ সংখ্যাটি উৎসর্গ করা হয়েছে একাত্তরের গণহত্যাকে বিশ্ববাসীর সামনে যারা তুলে ধরেছেন সেই সব গণমাধ্যম কর্মীদের উদ্দেশে।