মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনসুরপুর গ্রামে জমি নিয়ে বিরোধে প্রকিপক্ষের হামলায় আছকর মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে এক ঘটনা ঘটে। আছকর মিয়া একই এলাকার মৃত নওয়াব মিয়ার ছেলে।
জানা যায়, বেলা ১১টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার রফিক মিয়ার সঙ্গে আছকর মিয়ার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রফিক মিয়ার ছেলে মামুন মিয়া তাকে সাবল দিয়ে আঘাত করলে তিনি মারাত্মক জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. সামসুদ্দোহা (পিপিএম) বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
