বন্ধুর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৭:২৮
রাজধানীর পল্লবীতে বন্ধুর ছুরিকাঘাতে আহত যুবক (৩০) আজ শনিবার বিকেলে ঢাকা মেডিকেল হাসপাতালে মারা গেছেন। শুক্রবার রাত ১১টার দিকে পল্লবীর ১১ নম্বর সেকশনে কৃষি বিপণন কেন্দ্রের সামনে ছুরিকাঘাতে আহত হন নিজাম (৩০)।
 
পল্লবী থানা পুলিশ জানিয়েছে, মিরপুর ১১ নম্বরে নিজাম মোগল রেস্টুরেন্টে রুটির কারিগর ছিলেন। তারই সহকর্মী তৌহিদের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এরপরই তৌহিদ পালিয়ে যায়। আহত অবস্থায় নিজামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর শনিবার বিকেলে মারা যায়। নিহত নিজাম মিরপুর ১১ নং সেকশনের চার নম্বর রোডের ৬৭১ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন।