সারা নিউজিল্যান্ডের ইমামরা ক্রাইস্টচার্চে, হবে দাফন

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১৮:২২

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলায় নিহতদের অনেকের লাশ বুঝে পেয়েছেন স্বজনরা। শুরু হয়েছে কবর খোড়াসহ দাফনের প্রস্তুতি। এতো মানুষের জানাজা পড়তে পুরো নিউজিল্যান্ড থেকেই ক্রাইস্টচার্চে উড়ে এসেছেন ইমামরা।

তবে এখনও স্বজনদের মরদেহ বুঝে পাননি অনেকে। তারা অপেক্ষা করছেন।

নিউজিল্যান্ডের অকল্যান্ডে সবচেয়ে বেশি মুসলিম বসবাস করেন। সেখান থেকেই ৬ জন ইমাম এসেছেন। এছাড়া হ্যামিলটন ও ওয়েলিংটন থেকেও ইমামরা এসেছেন।

দাফনের প্রস্তুতির সকল কাজে সহায়তা করছে নিউজিল্যান্ড মুসলিম এসোসিয়েশন। এ সংস্থাটি দেশটিতে মুসলিমদের দাফন কাজে সহায়তা থাকে।

এ ছাড়া দাফনের সরঞ্জাম সরবরাহসহ অন্যান্য সহায়তার লক্ষ্যে ফেডারেশন অব ইসলামিক এসোসিয়েশন ইন নিউজিল্যান্ডের পক্ষ থেকে এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে রয়েছেন ২০ জন ইমাম ও ধর্মীয় নেতা।

আরও পড়ুনঃ আদালতে হাসছিলেন নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারী

সাধারণত, ২৪ ঘণ্টার মধ্যে প্রিয়জনকে দাফন করে মুসলিমরা। কিন্তু পুলিশি তদন্তের কারণে যা সবার ক্ষেত্রে সম্ভব হচ্ছে না।

ইত্তেফাক/টিএস