তাসখন্দে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৯:১২
তাসখন্দে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পোস্টার প্রদর্শনীর আয়োজন করেছে। তাসখন্দে বাংলাদেশ নিযুক্ত রাষ্ট্রদূত মসুদ মান্নান সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু করেন। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধে শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়|।
 
এরপর স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দ্যেশে দেয়া রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্টমন্ত্রী মাহমুদ আলী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী সারোয়ার আলমের বাণী পাঠ করা হয়। এরপর শুরু হয় আলোচনা সভা। 
 
চ্যান্সেরি গ্যালারির আয়োজনে পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়। ২৮ মার্চ আরেকটি অনুষ্ঠানের আয়োজন করবে দেশটির বাংলাদেশ দূতাবাস।