কানাডার বিভিন্ন প্রদেশে ৪৬তম মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। ভ্যাঙ্কুভার, মন্ট্রিয়াল, সাচকাচুয়ান, আলবাট্রা, ওটোয়াস্থ বাংলাদেশ দূতাবাসসহ প্রবাসী বাঙালিদের সামাজিক, সাংস্কৃতিক সংগঠগুলো নানান কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করছে।
এবারের স্বাধীনতা দিবসে কানাডা প্রবাসীদের জন্য দু’টি গৌরবোজ্জ্বল অর্জন রয়েছে। তা হচ্ছে, আন্তজাতিক মাতৃভাষা দিবসের রূপকার ভ্যাংকুভারের রফিকুল ইসলাম এবং আব্দুস সালামের স্বাধীনতা পুরস্কার ২০১৬ প্রাপ্তি এবং গত ২৩শে মার্চ টরন্টোস্থ অন্টারিও সংসদ ভবন উড়নো বাংলাদেশের পতাকা।
এসময় অন্টারিও পার্লামেন্টের স্পিকার ডেভ ল্যাভাক বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
