কাকিনায় স্বাধীনতা দিবস উদযাপিত

আপডেট : ২৬ মার্চ ২০১৬, ২১:০১
লালমনিরহাটে কাকিনায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। শনিবার প্রথম প্রহরে কাকিনা-কাচারি মোড়ে স্থাপিত শহীদ মানিক স্বরণীতে ৩১ বার ফটকা ফাটিয়ে ও মশাল জ্বালিয়ে দিনটির কর্মসূচি শুরু হয়।
 
এরপর শহীদদের প্রতি সম্মান জানিয়ে, কাকিনা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ও সাংস্কৃতিক সংগঠনসহ উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ১ মিনিট নীরবতা পালন করেন। পরে শহীদ মানিক স্বরণীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
 
সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব তাহির তাহু ও শহীদ মানিক পরিবারের সদস্য লিমন শহীদদের আত্মার শান্তি কামনা ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। এছাড়া সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ ও কাকিনা মহিমা রঞ্জন উচ্চ বিদ্যালয়ে জাতীয়  পতাকা উত্তোলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।