ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু

আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১২:০৭
টানা চারদিন বন্ধ থাকার পর রবিবার থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। হিন্দু সম্প্রদায়ের  দোল পূজা ও হলি উৎসব এবং বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে টানা চারদিন এ বন্দর বন্ধ থাকে।
 
ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের সহকারী পরিচালক শরিফ আল আমিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।