মুহসিন ইরম
বছরের শুরুতে
নাহ, মাত্র তো বছরটা শুরু হলো, পুরো একটা বছর পড়ে আছে সামনে। আগামী দিনে ভালোভাবে পড়ে এ বছর জিপিএ ফাইভ বাগিয়ে আনব।
পরীক্ষা শুরুর
১ মাস আগে
হায় হায়, আর মাত্র এক মাস আছে পরীক্ষার। ইয়া বড় বড় বইয়ের সবগুলো পৃষ্ঠা উল্টাতেই তো একমাস শেষ হয়ে যাবে। পড়ব কখন? এরচেয়ে বরং ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দাগিয়ে রাখি, পরীক্ষার আগে জাস্ট পড়ে যাব।
৬ মাস পেরিয়ে যাওয়ার পর
এখনো পড়া শুরু করা হলো না। ভালোই হয়েছে। এত আগে পড়ে ফেললে শুধু শুধু ব্রেনে প্রেসার, সময়মতো কিচ্ছু মনে থাকবে না। এরচেয়ে পরীক্ষার কিছুদিন আগে পড়াটাই বেটার হবে। যা পড়ব তাই মনে থাকবে।
২ মাস পেরিয়ে
যাওয়ার পর
বই, নোট, সিলেবাস সংগ্রহ করতেই দুইটা মাস পেরিয়ে গেল। ব্যাপার না, সব তো সংগ্রহ করা হলোই। এবার বাকি ১০ মাস শুধু পড়া আর পড়া। কোনো কথা হবে না।
পরীক্ষা শুরুর
এক সপ্তাহ আগে
যে চ্যাপ্টার দাগিয়েছি, এতগুলো পড়তে গেলে ঘুম-টুম বাদ দিয়ে রাতদিন পড়তে হবে। আমি বরং দাগানোগুলোর মধ্যে লটারি করে প্রতিটা সাবজেক্টের পাঁচটা চ্যাপ্টার করে পড়ব। এর মধ্যে থেকে ‘যদি লাইগা যায়’।
পরীক্ষা শুরুর আগের দিন
সারাবছর পড়লাম না, আর পরীক্ষার আগের দিন পড়ে কী এমন উল্টে ফেলব। সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রেখে দোয়া-কালাম পড়ে পরীক্ষার হলে যাব। পরীক্ষার আগের রাতে মাথায় কোনো প্রেসার ফেলা যাবে না। যাই ঘুমোই গে।
