দূষিত শহর ও দূষিত দেশে সমালোচনা

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১৯:১৩

 

আন্তর্জাতিক প্রতিবেদনে প্রকাশ করেছে যে, পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ দূষিত শহর ঢাকা এবং দূষিত দেশ হিসেবে বাংলাদেশ প্রথম অবস্থানে আছে। এবার এই দূষিত শহর ও দেশ নিয়ে লোকজনের সমালোচনাগুলো তুলে ধরছেন সুদিপ্ত কুমার নাগ

ঢাকা শহর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ দূষিত শহর কেন হলো?

আপনার মতো লোকদের কুকাজের কারণে। ৫ টাকা বাঁচানোর জন্য আপনারা পাবলিক টয়লেটে না করে দেয়ালের গায়ে হিসু করে দেন।

তুই বলতেছিস যে, যারা প্রেম করে তাদের জন্য আজকে আমাদের দেশ দূষিত দেশের তালিকায় প্রথম। কিন্তু কেন?

যারা প্রেম করে, তারা ডেটিংয়ে যেয়ে যেখানে সেখানে বাদামের খোসা ফেলে। এভাবে বাদামের খোসা ফেলে তারা সারাদেশে দূষিত করে দিচ্ছে।

আমাদের দেশ কেন দূষিত দেশের তালিকায় প্রথম হলো?

আপনারা শিক্ষকরা ফার্স্ট বয় বা গার্লকে ছাড়া গুরুত্ব দেন না। এতদিন বাংলাদেশ এই তালিকায় পিছনের ছিল কিন্তু আপনাদের কাছে গুরুত্ব পাওয়ার জন্য এবার আমাদের দেশ একদম প্রথম স্থান অধিকার করেছে।

ঢাকা শহর হঠাত্ করে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করল কেন?

কারণ ঢাকা শহরে বুড়িগঙ্গা নদী আছে কিন্তু অন্য কোনো শহরে বুড়িগঙ্গা নদী নেই। যদি অন্যকোনো শহরে বুড়িগঙ্গা নদী থাকত, তাহলে সেই শহর দ্বিতীয় স্থান অধিকার করত।