সাভারে বাস চাপায় যুবকের মৃত্যু

আপডেট : ২৮ মার্চ ২০১৬, ০৯:২২
 
সাভারের আশুলিয়ায় বাস চাপায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, ভোর ৬টার দিকে ইউনিক বাসস্ট্যান্ডে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস অজ্ঞাত ওই যুবককে চাপা দেয়। ঘটনাস্থলেই ওই যুবক নিহত হন। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
 
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।