কালীগঞ্জে ৫ বোমা ও তৈরির উপকরণসহ আটক ১

আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৬:০১
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কলেজপাড়া থেকে পাঁচটি বোমা ও বোমা তৈরির উপকরণসহ হাবিব (৩৩) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সাবেক চরমপন্থি ক্যাডার হাবিব উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের আনসার আলী খানের ছেলে।
 
সোমবার ভোর রাতে তাকে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। সরকারী দলের ছত্রছায়ায় তিনি কালীগঞ্জ শহরের কলেজপাড়ায় বসবাস করে আসছিলেন।
 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আসন্ন কালীগঞ্জ ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বোমাবাজিসহ নাশকতা সৃষ্টি করতে এসব বোমা তৈরি করা হচ্ছিল।