নোয়াখালীতে তনু হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৭:২৮
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের  ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সোমবার দুপুরে নোয়াখালী জিলা স্কুল ও সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল করে।
 
পরে তারা ‘আমরা তনুর লাখো ভাই, তনু হত্যার বিচার চাই, নারী নির্যাতনের বিচার চাইসহ বিভিন্ন স্লোগান দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করে। একই সময় টাউন হল মোড়ে একই দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।