রাঙ্গামাটি শহরের কলেজ গেইট ও ভেদভেদী এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগ।
সোমবার সকালে নির্বাহী মেজিস্ট্রেট আব্দুল মান্নানের নেতৃত্বে রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের বেদখলকৃত ১৫ একক জায়গা উদ্ধারে এই অভিযান চালানো হয়।
সড়ক ও জনপথ বিভাগ রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী মো. মামুনুর রশিদ জানান, যোগাযোগ মন্ত্রীর নির্দেশে ২৭ মার্চ থেকে সারাদেশে অবৈধ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে এবং অভিযানের আগে সংশ্লিষ্টদের মাইকিং করে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন সওজ এর কর্মকর্তারা।
এদিকে উচ্ছেদ হওয়া পরিবারগুলো জানিয়েছেন, তাদের উচ্ছেদের ব্যাপারে কোনো ধরনের নোটিশ ও আগাম বার্তা জানানো হয়নি।
