ওয়ার্ল্ড টি-টোয়েন্টির গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে ব্যাট করছে শ্রীলঙ্কা। সোমবার নিয়ম রক্ষার এই ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অধিনায়ক ডুপ্লেসিস।
তাদের গ্রুপ থেকে দুই দলের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচ এখন শুধুই নিয়মরক্ষার। দুই দলই টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গেছে। তাই শুধু একটি সান্তনার জয় নিয়ে দেশে ফিরতে মরিয়া দুই দল।
