ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে বাস চাপায় তেহের আলি মণ্ডল (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি শেখপাড়া মণ্ডলপাড়ার মৃত জব্বার মণ্ডলের ছেলে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, বৃদ্ধ তেহের আলি মণ্ডল রাস্তা পার হচ্ছিলেন। এসময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলে তিনি মারা যান। পুলিশ বাসটি আটক করেছে, চালক পালিয়ে যায়।
ইত্তেফাক/কেকে
