রাণীনগরে রেল লাইনের পাশ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৫:০৩
নওগাঁর রাণীনগর উপজেলার খেজুর তলা এলাকায় রেল লাইনের পাশ থেকে মো. শাহীর (১৯) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শাহীন উপজেলার কুজাইল গ্রামের মতিয়ার হোসেনের ছেলে।
 
সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) উপ-পরিদর্শক আসাদুল হক আসাদ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে রাতে বা সকালের কোনো এক সময় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শাহীন আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। তবে অন্য কোনো ঘটনা রয়েছে কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।’