সোনাতলায় ৫০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৬:৪৬
বগুড়ার সোনাতলা উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫৬টি কেন্দ্রের মধ্যে ৫০টিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
 
উপজেলার সোনাতলা সদর ইউনিয়নের ৯টি কেন্দ্রের মধ্যে ৮টি, দিগদাইড় ইউনিয়নের ৯টির মধ্যে ৮টি, জোড়গাছা ইউনিয়নের ১১টির মধ্যে ১০টি, তেকানী চুকাই নগর ইউনিয়নের ৯টির মধ্যে ৮টি, মধুপুর ইউনিয়নের ৯টির মধ্যে ৮টি এবং পাকুল্যা ইউনিয়নের ৯টির মধ্যে ৮টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান এবং থানার অফিসার ইনচার্জ আব্দুল মোতালেব জানিয়েছেন। ৬টি ইউনিয়নে মোট ২৮৩টি কক্ষে ভোট গ্রহণ করা হবে।
 
বৃহস্পতিবার ৬ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।