আসন্ন ফুটবল মৌসুমে শক্তিশালী দল গঠন করছে তিনবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। দুই ইংরেজ ফুটবলার লি টাক ও রোহান রিকেটসের পর ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার লিওনার্দো লিমাকে দলে ভিড়িয়েঠে তারা। লিমা গত মৌসুম কাটিয়েছেন পর্তুগালে।
সকালে ক্লাবে পৌঁছে বিকালেই অনুশীলনে নেমে পড়েন লিমা। কোচ অমলেশ সেন বলেন, ‘আমরা সব ফুটবলারদকে নিবিড় পর্যবেক্ষণ করছি, আরেক নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা আসবেন কাল মঙ্গলবার। এখন পর্যন্ত কারও ব্যাপারেই চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে ইংলিশ ফরোয়ার্ড লি টাকের ব্যাপারে আমরা মোটামুটি নিশ্চিত।’
রোহান রিকেটস এর আগে খেলেছেন ইংলিশ জায়ান্ট আর্সেনালে। অভিজ্ঞতা আছে আরেক ঐহিত্যবাহী ক্লাব টটেনহামে খেলার।
তবে তকে নিয়েখুব একটা ভাল ধারণা দিতে পারেননি অমলেশ। তিনি বলেন, ‘সে খুব স্কিলফুল খেলোয়াড় সন্দেহ নেই, তবে বয়সটা বোধহয় একটু বেশি।
