বিএসএমআরএমইউ ও বিইউপির মধ্যে চুক্তি স্বাক্ষর

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ২১:০৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ(বিএসএমএমউইউ) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের(বিইউপি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার বিএসএমইউ এর হলরুমে শিক্ষা ও গবেষণা খাতে সহযোগিতা বৃদ্ধি করতে এই সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
 
এসময় উপস্থিত ছিলেন, বিএসএমআরএমইউর উপাচার্য রিয়ার এডমিরাল এএসএম আব্দুল বাতেন ও বিউপি এর উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ নিজ প্রতিষ্ঠানের হয়ে স্বাক্ষর করেন। 
 
এসময় বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ এবং বিএসএমআরইউ র কোষাধ্যক্ষ এএনএম রেজাউল হক উপস্থিত ছিলেন। উভয় প্রতিষ্ঠান পরস্পরকে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে দেশের উন্নয়নে শিক্ষা ও গবেষণা খাতে তাদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তারা।