রাজশাহীতে নাসিম উদ্দিন প্রামাণিক নামের এক কলেজছাত্রকে গলা কেটে হত্যা করেছে দুর্বত্তরা। বুধবার ভোরে একই গ্রামের পাশে ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নাসিম উদ্দিন প্রামাণিক দূর্গাপুর উপজেলার পানানগর পূর্বপাড়া গ্রামের অসির উদ্দিনের ছেলে। তিনি ধরমপুর কলেজের ছাত্র ছিলেন বলে জানা গেছে।
দুর্গাপুর থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে নাসিমকে তার এক বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতেই তাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডে জড়িত কাউকে এখনো শনাক্ত করা যায়নি।
তবে ঘটনাস্থলে ওই বন্ধুর মোটরসাইকেল পাওয়া গেছে। তিনি পলাতক রয়েছেন বলে ওসি জানান।
