হাজীগঞ্জে ট্রাক্টর চাপায় শিশু নিহত

আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৩:৪৫
 
 
হাজীগঞ্জে বাবার চোখের সামনে লাশ হয়ে ফিরলো চার বছরের শিশু সিফাত তপদার। বুধবার বেলা ১১টায় হাজীগঞ্জ-কচুয়া বিশ্বরোডের কাঁঠালী বাদামতলী এলাকায় ট্রাক্টর চাপায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী মাসুদ তপদার বলেন, বুধবার সকালে শিশু বাবার সাথে শামছুল হক একাডেমীতে আসে। স্কুল থেকে যাবার পথে শিশুর বাবা শামছুল হক সড়ক পার হলেও শিশু সিফাত পার হতে পারেনি। হাজীগঞ্জ থেকে আসা কচুয়াগামী ট্রাক্টর চাপায় ঘটনাস্থলেই সিফাত মারা যায়।
 
শিশুর বাবা শামছুল আলম বলেন, আমার এক ছেলে এক মেয়ে সন্তান। আমি শামছুল হক একাডেমীতে শিক্ষকতা করছি। সকালে ছেলেকে আমার সাথে স্কুলে এনেছিলাম। তাকে বাড়ী নিয়ে যাবার পথে ছেলেকে হারালাম।