কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জ পৌর কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজের সম্মুখে ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ কর্মসূচি পালন করে।
কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে সোহাগী জাহান তনুর হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় নির্মম এ ঘটনার প্রতিবাদে দেশ ব্যাপী আন্দোলন শুরু হয়েছে, তা আরও জোরদার হবে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ ও সংস্কৃতি কর্মী শেরগুল আহমেদ, করর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সহকারী অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, শাহ আবু নাসের, নোয়াজ উদ্দিন, আলমগীর তালুকদার, কলেজের ছাত্রী ফারজানা আক্তার, ছাত্র রেজাউল করিম প্রমুখ।
