চুয়াডাঙ্গার ৪ ইউনিয়নে বিজিবির টহল

আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৭:৫৮
চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪টি ইউনিয়নে বিজিবি টহল শুরু হয়েছে। ইউনিয়ন গুলি হচ্ছে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া, মোমিনপুর, পদ্মবিলা ও কুতুবপুর।
 
চুয়াডাঙ্গাস্থ ৬-বিজিবি ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ ইত্তেফাককে জানান, স্ট্রাইকিং ফোর্স হিসেবে ইউনিয়ন ৪টিতে মোট ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে; যা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে। 
 
বিজিবি ব্যাটালিয়ন পরিচালক বলেন, আগামী  শুক্রবার রাত ১২টা পর্যন্ত ইউনিয়ন গুলোতে বিজিবি টহল অব্যাহত থাকবে।
 
উল্লেখ্য, দেশব্যাপী ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪টি ইউনিয়নে ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।