ইসরাইলি সেনাবাহিনী কর্তৃক এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যার ভিডিও প্রকাশের পর ইসরাইলি সেনার বিচারের দাবি করেছে একটি মানবাধিকার গ্রুপ। তারা বলেছেন, ইসরাইলি সামরিক ব্যবস্থাকে জবাবদিহিতার অধীনে আনতে হবে।
হেবরনভিত্তিক ওই মানবাধিকার গ্রুপটি জানায়, সম্প্রতি ইসরাইলি সৈন্যের হাতে এক ফিলিস্তিনি তরুণকে গুলি করার হত্যার বিষয়টি ক্যামেরায় ধরা পড়ে। এতে ফুটে উঠে তারা কীভাবে ফিলিস্তিনিদের হত্যা করছে। ভিডিওতে দেখা যায়, এক ইসরাইলি সৈন্য ফিলিস্তিনি ওই তরুণকে গুলি করার জন্য এগিয়ে আসছে। সূত্র: আল জাজিরা
