কৃষির ন্যায্যমূল্য, সার ও বীজের দাম কমানো, বিদেশি চাল, পান ও সুপারি আমদানি বন্ধসহ ১৮ দফা দাবিতে পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ কৃষক-ক্ষেত মজুর সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কেন্দ্রীয় কৃষক-খেক্ষমজুর সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আব্দুস সাত্তার এ সম্মেলনের উদ্বোধন করেন।
পরে শহীদ মিনার চত্বর থেকে গ্রাম ও শহরের মানুষ জোট বাঁধ, তৈরি হও এ বক্তব্য সামনে রেখে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শেষে শহীদ মিনার মুক্তমঞ্চে কাউখালী উপজেলা কৃষক-ক্ষেতমজুর সমতির সভাপতি নারায়ণ চন্দ্র মিস্ত্রীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কৃষক-ক্ষেতমজুর সমিতির পিরোজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড নিমাই মণ্ডল, কমিউনিস্ট পার্টিও সাধারণ সম্পাদক কমরেড কৃষ্ণ লাল গুহ, কৃষক-ক্ষেতমজুর সমিতির জেলা সদস্য বিরেন মণ্ডল, সমর সিকদার ও অনন্ত সিকদার প্রমুখ।
শেষে নারায়ন চন্দ্র মিস্ত্রীকে সভাপতি, সমর সমাদ্দারকে সাধারণ সম্পাদক ও রনজিত কুমার শীলকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ কৃষক-ক্ষেত মজুর সমিতি কাউখালী উপজেলা শাখা গঠন করা হয়
