বাংলাদেশি ছাত্রের লাশ এখনো টরন্টোর মর্গে

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ০০:০৬
টরন্টোর মর্গে এখনো বাংলাদেশি ছাত্র মিলনের লাশ পড়ে আছে। নানা জটিলতায় মিলনের লাশ দেশে পাঠানো সম্ভব হয়নি। এদিকে সেন্টিনিয়াল কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা তার লাশ দেশে পাঠানোর জন্য চাঁদা তুলে আর্থিক ব্যবস্থা করে রেখেছেন।
এ ব্যাপারে অটোয়াস্থ বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হলে একজন উর্দ্ধতন কর্মকর্তা ইত্তেফাককে জানান, যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় পড়তে আসে তারা কেউ দূতাবাসকে অবগত করে না। যে কারণে বাংলাদেশি শিক্ষার্থীদের সম্পর্কে কোন তথ্য থাকে না।
আগামীতে এ ব্যাপারে দ্রুত একটা সিদ্ধান্ত নেয়া বাংলাদেশ সরকার তথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্ষেপ নেয়া একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, মিলনের খুনি আফগান যুবক শফিক জয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।