এথেন্সের বাংলাদেশ দূতাবাসের স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ০২:১০
এথেন্সের দূতাবাস স্থানীয় এক হোটেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন পালন করেছে।
গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসীম উদ্দিন কেক কেটে অনুষ্ঠান শুরু করেন। এরপর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি অতিথিদের শুভেচ্ছা জানান। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জন এবং বর্তমান শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন। তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের ভূমিকার কথাও উল্লেখ করেন।
বাংলাদেশ ও গ্রীসের মধ্যে বিদ্যমান ইতিবাচক ও সৌহার্দপূর্ণ সুসম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত তার বক্তব্যে উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অনুন্মোচিত সম্ভাবনা উন্মুক্ত করার পক্ষে জোর দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রীস-বাংলাদেশ সংসদীয় গ্রুপের চেয়ারম্যান, গ্রীস সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, এথেন্সে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীগণ, বিশিষ্ট গ্রীক ব্যক্তিবর্গ, বাংলাদেশ কমিউনিটি, রাজনৈতিক, ব্যবসায়িক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বাংলাদেশের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়।