স্মার্ট কম্পোজ সুবিধা দিচ্ছে জিমেইল

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২১:২৯

 

জিমেইলে চালু হয়েছে স্মার্ট কম্পোজ ফিচার। জিমেইল ব্যবহারকারীরা লক্ষ্য করলে দেখে থাকবেন, জিমেইলে কম্পোজ করার সময় শব্দের বানান ঠিকঠাক করার জন্য সাজেশন দেয়। এটি আগেও ছিল। তবে মজার ব্যাপার হচ্ছে, একটি বাক্য লেখা শুরু করলে বাক্যটি পূরণ করতে পরবর্তী শব্দগুলো কী হতে পারে সেটিও সাজেশন আকারে দেখাচ্ছে জিমেইল। স্মার্ট কম্পোজ নামে এ সুবিধাটি দিচ্ছে জিমেইল। মূলত সহজে এবং নির্ভুল ই-মেইল লেখার সুবিধা দিতে ফিচারটি চালু হয়েছে। ব্যবহারকারীদের মধ্যে ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে স্মার্ট কম্পোজ ফিচার। মূলত স্মার্ট কম্পোজ চালু করতে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স এবং মেশিন লার্নিং পদ্ধতি ব্যবহার করেছে গুগল। এ পদ্ধতিতে মেইল কম্পোজে একটি ওয়ার্ড টাইপ করার পর ‘স্মার্ট কম্পোজ’ বাক্য সাজেস্ট করবে। বাক্যটি নির্বাচন করতে ব্যবহারকারীকে ট্যাব প্রেস করতে হবে। স্মার্ট কম্পোজে বানান ভুল হওয়ার আশঙ্কাও থাকবে না। তবে শুধু ইংরেজি ভাষার ক্ষেত্রে স্মার্ট কম্পোজ বাক্য গঠন ও বানানের নির্দেশনা দেবে।তাহলে, জিমেইলের স্মার্ট কম্পোজ সুবিধা চালু করতে কী করতে হবে? খুব সহজেই আপনিও জিমেইলের নতুন এ ফিচারটি উপভোগ করতে পারবেন। এর জন্য প্রথমে জিমেইলের নতুন সংস্করণটি হালনাগাদ করে নিতে হবে। জিমেইলের পুরনো সংস্করণে কিন্তু এ সুবিধা ব্যবহার করা যাবে না। নতুন সংস্করণ হালনাগাদ করার পর জিমেইলের ‘সেটিংস’ অপশনে যেতে হবে। ‘সেটিংসে’ গিয়ে ‘জেনারেল সেকশনে’ যেতে হবে। ‘জেনারেল সেকশনে’ যাওয়ার পর ‘এক্সপেরিমেন্টাল অ্যাকসেসে’ ক্লিক করতে হবে। ‘এক্সপেরিমেন্টাল অ্যাকসেসে’ গিয়ে এটা ‘এনাবেল’ করতে হবে। ‘এনাবেল’ করার পর সবশেষে গিয়ে ‘সেভ চেঞ্জেস’ প্রেস করলেই চালু হয়ে যাবে স্মার্ট কম্পোজ ফিচার।