ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের সেন্টু মিয়ার তিন বছরের শিশু রাতুল মিয়া পরিবারের সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
