রাবির জনসংযোগ দপ্তরে যোগ দিলেন সাংবাদিকতার শিক্ষক মশিহুর রহমান

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৬:২৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জনসংযোগ দপ্তরের প্রশাসক হিসেবে যোগদান করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মশিহুর রহমান।
 
বৃহস্পতিবার বিকেলে তিনি দায়িত্ব গ্রহণ করেন। বিদায়ী প্রশাসক অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পাণ্ডে, সাবেক চেয়ারম্যান তানভীর আহমদ, পিআইবির সাবেক মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস ও জনসংযোগ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর মো. মুজিবুল হক আজাদ খান এবং ছাত্র-উপদেষ্টা পদে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান-২ বৃহস্পতিবার অপরাহ্নে নিজ নিজ দায়িত্বে যোগদান করেছেন।