স্পোর্টস রিপোর্টার
বিশ্বকাপ দাবার এশিয়ান জোনাল খেলায় বাংলাদেশের ৫ গ্র্যান্ডমাস্টার অংশগ্রহণ করছেন। অনেক দিন বাদে আবার দাবায় ফিরেছেন অনিয়মিত দাবাড়ু গ্র্যান্ডামাস্টার রিফাত বিন সাত্তার।
গতকাল দ্বিতীয় রাউন্ডে রিফাত হেরে গেছেন ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদের বিপক্ষে। ৯ রাউন্ডের খেলা। অন্য গ্র্যান্ডমাস্টররা যেখানে এগিয়ে থাকছেন সেখানে একটু পিছিয়ে থাকলেন মেধাবী দাবাড়ু রিফাত। ২৪১৯ রিফাতের রেটিং। জাবেদের রেটিং ২১৫১।
খেলা হচ্ছে ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মিলনায়তনে।
