খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা : ফেনীতে বিক্ষোভ

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৯:২৫
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে ফেনী জেলা যুবদল বিক্ষোভ মিছিল করেছে।
 
ফেনী জেলা যুবদলের বিক্ষোভ মিছিলটি শহরের এসএসকে সড়কস্থ সমবায় সুপার মার্কেটের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই জায়গায় এসে সমাবেশে মিলিত হয়।
 
এ সময় ফেনী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান সাহাদাত, সহ-সভাপতি মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক সাহাদাত হোসেন সেলিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সাইবার ইউজার দলের সভাপতি মো. রাসেলসহ নেতাবকর্মীরা উপস্থিত ছিলেন।