ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আসাদ রাজীবের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজে কোরআনখানি, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
দুপুরে ঢাকা মেডিকেলের বয়েজ কমন রুমে আয়োজিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ইসমাইল খান, উপাধ্যক্ষ শফিকুল ইসলাম চৌধুরী, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সহসভাপতি তোফাজ্জেল হক চয়ন, স্বাস্থ্য সম্পাদক হুমায়ুন ইসলাম সুমন উপস্থিত ছিলেন।
একই ভাবে রাজীবের জš§স্থান রাজশাহীতে রাজীবের কবরে শ্রদ্ধা নিবেদন, শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান, ফ্রি চিকিৎসা দান, আলোচনা সভাসহ দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে।
