রোকনের সেঞ্চুরিও হার এড়াতে পারেনি মুক্তিযোদ্ধা লাল দল

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২১:৩৬

ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

রোকনের সেঞ্চুরি সত্ত্বেও ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে হার এড়াতে ব্যর্থ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লাল দল। গতকাল শনিবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মুক্তিযোদ্ধাদের দলটিকে ২৭ রানে বিধ্বস্ত করে ফ্রেন্ডস ক্লাব। এটি দ্বিতীয় জয় স্টেডিয়াম পাড়ার দলটির।

লিগের নিজস্ব প্রথম ম্যাচে আবাহনী লিমিটেডকে ৫ উইকেটে হারিয়ে ছিল ফ্রেন্ডস ক্লাব। লিগে বড় দুই দলকে হারানোর পর অংশগ্রহণকারী অন্য দলগুলোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দলটি। পাশাপাশি অনেক বছর পর আবার দুর্ধর্ষ দলে পরিণত হচ্ছে তারা।

স্কোর: ফ্রেন্ডস ক্লাব ৪৭.১ ওভারে ২১২/১০ (আল আমিন ৬৫, রনি ৪/৩৪, মঈনুল ৩/৩৬)। মুক্তিযোদ্ধা লাল দল ৪৭.২ ওভারে ১৮৭/১০ রোকন ১০০। সাদাত ২/২৫, তানভীর ২/২৭, মুবিনুল ২/২৭)।