আসম ফিরোজের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৪:২৯

পটুয়াখালী জুট মিলসের একজন পরিচালক হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ ঋণ খেলাপি। ওই মিলসের নামে নেয়া ঋণ নবম বারের মত পুনঃতফসিলের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। 

 

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। 

 

ঋণ পুনঃতফসিলের আদেশ স্থগিত প্রসঙ্গে রিটকারীর আইনজীবী ব্যারিস্টার মইনুল ইসলাম জানান, কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী তিন বারের বেশি ঋণ পুনঃতফসিলের সুযোগ নেই। কিন্তু আসম ফিরোজের ক্ষেত্রে এটা নবমবার করা হয়েছে। 

 

রিটের প্রেক্ষিতে হাইকোর্ট ঋণ পুনঃতফসিলের আদেশ স্থগিত করেছে। ফলে আসম ফিরোজ আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। 

 

 

 

ইত্তেফাক/ইউবি